• Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
  • Bangladesh Mathematical Olympiad
Print

আইএমও ২০১৩-এর বাংলাদেশ দলের নাম ঘোষণা


আগামী ১৭-২৮ জুলাই কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে(আইএমও) অংশগ্রহণের জন্য ৪ জনের বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।  
এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দল ঘোষনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।
এবারের দলে নির্বাচিত ৪ সদস্য হলো সদস্যরা হলেন সৌরভ দাস (ঢাকা কলেজ), জাহিদুল হাসান (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) নূর মোহাম্মদ শফিউল্লাহ (ঢাকা কলেজ) এবং আবিদ হাসান (ময়মনসিংহ জেলা স্কুল)।

অভিনন্দন তোমাদের চার জনকে !

জয় গণিত অলিম্পিয়াড !

Print

মুনির হাসানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

Ajharul Hoque father of Munir Hasanবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদন মুনির হাসানের বাবা, পূবালী ব্যাংশের সাবেক মহাব্যবস্থাপক এ এফ এমএজহারুল হক (৭৯) গতকাল শনিবার সহাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের চান্দগাঁও আবাসাক এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আজ বাদ আসর জানাজা শেষে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুনির হাসানের বাবার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীরভাবে শোক প্রকাশ করেছে। আল্লাহ তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দিক।

Print

অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণসভা

সদ্যপ্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রথম আলো যৌথভাবে এক স্মরণসভার আয়োজন করেছে। এত উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানীসহ তার বিভিন্ন সময়ের সহকর্মীরা।
এ স্মরণসভা ২৪ মার্চ রোববারবিকেল ৪.৩০ টায় রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ইআরসি কনফারেন্স রুমে (তৃতীয় তলায়) অনুষ্ঠিত হবে।

এ স্মরণসভায় আপনাকে আমন্ত্রণ ।

অনুষ্ঠান: অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণসভা
তারিখ : ২৪ মার্চ ২০১৩, রোববার
সময় : বিকেল ৪.৩০ মিনিট
স্থান: ইআরসি কনফারেন্স রুম (তৃতীয় তলা)
নতুন ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)
রমনা, ঢাকা।

ফেসবুক ইভেন্ট পেজ : https://www.facebook.com/events/357304487719998/

Print

অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

2013-03-16-08-15-21-51442a1904d4e-djamalnaবিশিষ্ট গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জোতির্বিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

শনিবার এক শোক বার্তায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “তাঁর মৃত্যুতে দেশে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাঁর অবদানের কথা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে।”

তারা জামাল নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

apmoimoimo-logo-2013